প্রতিষ্ঠান সম্পর্কে
ডেল্টা সায়েন্স কলেজটি ২০২৩ সালে রংপুর সিটির প্রাণ কেন্দ্রে স্থাপিত হয়। জি.এম. ফাউন্ডেশন কর্তৃক কলেজটি পরিচালিত হয়ে আসছে। নিজস্ব ক্যাম্পাস ও অত্যন্ত মনোরম পরিবেশ কলেজটিকে এক অনন্য মাত্রা যোগ করেছে। কলেজটি ২০২৪ সালে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে পাঠদানের চূড়ান্ত অনুমতি লাভ করে। কলেজটিতে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে যেখানে নির্দিষ্ট পাঠ্যক্রম এর বাহিরে বিজ্ঞান ভিত্তিক, সামাজিকিকরণ এবং ঐতিহাসিক বহুসংখ্যক পুস্তক রয়েছে। যা ছাত্র-ছাত্রীদের আধুনিকতা ও নীতি-নৈতিকতা সম্পর্কে জ্ঞানী করে তুলবে। কলেজটিতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং ডিজিটাল ও মাল্টিমিডিয় সুবিধায় ছাত্র-ছাত্রীদের ক্লাস সম্পন্ন করা হয়। ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারিরিক বিকাশের জন্য সুনির্দিষ্ট খেলার মাঠ রয়েছে।